আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি সেবা সপ্তাহ উদ্‌যাপন উপলক্ষে গতকাল বুধবার ফেনী জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও শোভাযাত্রা হয়েছে। সকালে শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিজান রোডে সুইড বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের সামনে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। পরে ওই বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাসেমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেলুল কাদেরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামূল করিম, দাগনভূঞার ইউএনও ফরিদা খানম ও সাংবাদিক আবু তাহের। আলোচনা সভায় জেলা প্রশাসক আমিন উল আহসান নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।