প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোমিওপ্যাথি চিকিৎসাবিজ্ঞানের জনক ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যানের ২৬১তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গতকাল শুক্রবার দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন নানা কর্মসূচি পালন করেছে। সকাল ১০টায় নাট্য সমিতিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ। সভাপতিত্ব করেন দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আবদুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ লুৎফা বেগম। স্বাগত বক্তব্য দেন হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশনের সম্পাদক তসলিম উদ্দিন। হোমিও চিকিৎসক মো. নুরুন নবীকে উত্তরীয় পরিয়ে দেন চিত্ত ঘোষ। সকাল সাড়ে আটটায় একটি শোভাযাত্রা বের হয়।