আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার। সখীপুরের ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে। সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, সংগঠনের সভাপতি রবীন্দ্র বর্মণ প্রমুখ।