প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধায় বেসরকারি প্রতিষ্ঠান প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি সংস্থা ওন ভিলেজ অ্যাডভান্সমেন্ট (ওভা) আয়োজনে গতকাল বৃহস্পতিবার উপজেলার ইএসডিওর মিলনায়তনে কিশোর-কিশোরীদের দক্ষতা ও জীবন মানের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন। সভাপতিত্ব করেন গড্ডিমারীর ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান ও মাকতুফা ওয়াসিম, সিংগীমারীর ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন, এশিয়ার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী ফরিদা ইয়াসমিন, আঁচলের সভাপতি মাহফুজা বেগম রানী প্রমুখ। সভায় ১২ ইউপির চেয়ারম্যান, ইমাম, পুরোহিত, নিকাহ রেজিস্ট্রার, স্কুলের প্রধান শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।