আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় গতকাল মঙ্গলবার বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসবিরোধী এবং উদ্বুদ্ধকরণ আলোচনা সভা হয়েছে। লৌহজং বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ সভা হয়। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজন করে। আলোচনা সভায় ইউএনও মোহাম্মদ খালেকুজ্জামান সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন। আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা গুল রওশন আরা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপেন্দ্র চন্দ্র দাস প্রমুখ।