প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৭ জানুয়ারি চাঁদপুরের ঐতিহ্যবাহী গণি মডেল উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান হবে। এ উপলক্ষে গত শুক্রবার বিদ্যালয় মিলনায়তনে প্রাক্তন ছাত্ররা এক আলোচনা সভার আয়োজন করেন। এতে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বর্তমানে চাঁদপুর পৌরসভার মেয়র নাছির আহম্মদ ভূইয়াকে সভাপতি এবং চাঁদপুর আইনজীবী সমিতির সভাপতি সেলিম আকবরকে সদস্যসচিব করে শতবর্ষপূর্তি এবং পুনর্মিলনী অনুষ্ঠান উদ্যাপন কমিটি গঠন করা হয়।