আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জাপানের জনগণ, সমাজ ও সংস্কৃতি’ শীর্ষক এক আলোচনা সভা হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য হারুন-অর-রশিদ। সভায় জাপানি সমাজবিজ্ঞানী সাই কুরাছাওয়া বলেন, প্রাথমিক পর্যায়ে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে জাপান একটি আধুনিক উন্নত দেশে পরিণত হয়েছে। বর্তমানে সেখানে অধিকাংশই উচ্চশিক্ষায় শিক্ষিত, বিশ্বে তারা উদ্ভাবনী দেশ ও জাতি হিসেবে পরিচিতি লাভ করেছে। জাপান এখন ‘ক্রিয়েটিভ জব’-এর দেশ। আরও বক্তব্য দেন জাপানের রিকো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাইওশি কাশাহারা ও সৈয়দ মোতূর্জা।