প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে গতকাল শুক্রবার ক্ষুদ্র জাতিসত্তার মান উন্নয়নে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে উপজেলা প্রশিক্ষণ ও উন্নয়নকেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্প পরিচালক (১২) ফরিদ আহাম্মদ। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, ভাইস চেয়ারম্যান সবুর রেজা, অ্যাসোসিয়েশনের সভাপতি রবীন্দ্র চন্দ্র বর্মণ প্রমুখ। আলোচনা শেষে দুর্গাপূজা উপলক্ষে ক্ষুদ্র জাতিসত্তার শতাধিক দুস্থ ও গরিব পরিবারের মাঝে লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়। এর আগে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন স্থানে আরও কয়েকটি প্রকল্প পরিদর্শন করেন।