প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুণগত শিক্ষা নিশ্চিত করার প্রত্যয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের বার্ষিক কর্মপরিকল্পনার অর্জিত ফলাফলের ওপর আলোচনা সভা হয়েছে। গতকাল মঙ্গলবার ধানগড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা হয়। সভাপতিত্ব করেন ধানগড়া কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি হাসান আলী। বেসরকারি উন্নয়ন সংস্থা এনডিপির প্রত্যাশা কর্মসূচির কর্মসূচি সহযোগী শাহ আলম সরকারের সভা সঞ্চালনা করেন। বক্তব্য দেন আবুল কাশেম, তারিকুল ইসলাম, আবদুস সবুর, বেনজীর শাহ্, মীর ওবায়দুল ইসলাম, ফিরোজ উদ্দিন খান প্রমুখ। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি