আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার সিভিল সার্জনের কার্যালয় এবং জেনারেল হাসপাতালের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন এ এম এম আবদুর রাজ্জাক। জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সিনিয়র কনসালট্যান্ট মো. রফিকুল ইসলাম, জেনারেল হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক শামীম আরা, সিভিল সার্জনের কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সিএসএসের ব্যবস্থাপক মো. মহসিন উদ্দিন এবং সাইটসেভার্সের প্রতিনিধি বনফুল চুমকি। এর আগে সিভিল সার্জনের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। খুলনা অফিস