আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠার চার যুগ পূর্তি উপলক্ষে উদীচী সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা শাখা সংসদের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সংগঠনের উপজেলা শাখা সংসদের সভাপতি চয়ন কান্তি দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সালেহ আহমদ। বক্তব্য দেন উপদেষ্টা এনামুল হক, সাধারণ সম্পাদক এনামুল এনি, সাংগঠনিক সম্পাদক সাজিদুল হক, দপ্তর সম্পাদক এম এম এ রেজা প্রমুখ। সভা শেষে উদীচীর স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।