আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় গতকাল শুক্রবার পৌর যুবলীগের কমিটির এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর যুবলীগের সভাপতি আতাউর রহমান। বক্তব্য দেন উপজেলার যুবলীগের সভাপতি হিরু মিয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম, জ্যেষ্ঠ সহসভাপতি জসিম আহমেদ, সংগঠনের নেতা এমদাদ মণ্ডল ও হাবিব সিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন রানা। এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়। কাটা হয় কেক।