আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে গতকাল ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভূমিকা ও আমাদের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা এবং বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার সময় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ সভা ও কুইজের আয়োজন করা হয়। এতে বিভিন্ন উচ্চবিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মো. হারুন অর রশিদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা।