আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নের যোগাযোগ কার্যক্রম (চতুর্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনা সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা মিলনায়তনে এ সভা হয়। জেলা তথ্য কর্মকর্তা মনির হোসেনের সভাপতিত্বে সভায় ইউএনও ফারহানা ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আল আমিন দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।