আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা ছাত্রলীগ বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে। গতকাল সকালে উপজেলার সান্তাহার দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে এটি শেষ হয়। পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি সমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক সাংসদ কছিম উদ্দীন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু রেজা খান, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান প্রমুখ।