আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার বহুমুখী উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডোমার পৌরসভার কাউন্সিলর আক্তারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম প্রমুখ।