আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল মঙ্গলবার ‘শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনামের সভাপতিত্বে ও মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিদর্শী সম্বোধী চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক, জেলার ভারপ্রাপ্ত মহিলাবিষয়ক র্কমর্কতা বিবি তহুরা। সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, বিয়ের কাজি, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন। সভা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।