আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক কাগমারী সম্মেলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে মাওলানা ভাসানী ফাউন্ডেশন স্থানীয় সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ সভার আয়োজন করে। ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিমউদ্দিন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন কবি বুলবুল খান, মুক্তিযোদ্ধা হামিদুল হক, ভাসানী গবেষক সৈয়দ ইরফানুর বারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সরকারি কুমুদিনী কলেজের সহযোগী অধ্যাপক আজাদ খান, মাওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক প্রমুখ।