আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিএনপি-জামায়াত জোটের একটিই চাওয়া—জঙ্গিবাদ। ১৯৭১ ও ১৯৭৫ সালের পরাজিত শক্তি বাংলাদেশের চিরশত্রু। এ শক্তির বড় জোট হচ্ছে বিএনপি-জামায়াত। এই জোট দেশে জঙ্গিবাদ কায়েম করে রেখেছিল। আবার তারা জঙ্গিবাদ চায়। সেই চেষ্টায় তৎপর রয়েছে। তাই এ জন্য সকলকে সতর্ক থাকতে হবে।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কথা বলেন। পুলিশ লাইনসের শহীদ এসপি সামছুল হক মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান
মিসবাহুর রহমান চৌধুরী।