প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়ঃসন্ধিকালে কিশোর-কিশোরীদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। আর এ ক্ষেত্রে গণমাধ্যমকেও গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। গতকাল সোমবার নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে ‘যুবসমাজের স্বাস্থ্য ও উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ভয়েস অব আমেরিকা ও ইউএসএইড যৌথভাবে এ আলোচনার আয়োজন করে। ভয়েস অব আমেরিকার সাংবাদিক আনিস আহমেদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার শিমুল কলি হোসেন, ইউএসএইডের নীতিনির্ধারণী উপদেষ্টা সুকুমার সরকার, সাংবাদিক সুমি খান প্রমুখ।