আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ও সাংবাদিক খালেকদাদ চৌধুরীর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় দুর্বার গোষ্ঠীর কার্যালয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতি নেত্রকোনা শাখা এ সভার আয়োজন করে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে তাঁর জীবন ও কর্ম নিয়ে বক্তব্য দেন সুজন জেলা কমিটির সভাপতি ছড়াকার শ্যামলেন্দু পাল, লোকগবেষক আ ফ ম রফিকুল ইসলাম প্রমুখ। নেত্রকোনা প্রতিনিধি