প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঁওতাল বিদ্রোহের ১৬১তম বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পারুয়াবিল এলাকায় গতকাল রোববার দুপুরে আলোচনা সভা হয়েছে। সাঁওতাল সম্প্রদায়-অধ্যুষিত পারুয়াবিল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি লাল বাবু সরেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন লেখক-গবেষক আহমদ সিরাজ, সাঁওতাল সম্প্রদায়ের ডিকন সুখদেব সরেন, সুনিল টুডু, রেজেন্সি সরেন, ফুলবাবু মুরমো প্রমুখ। এর আগে সাঁওতাল সম্প্রদায়ের নারী-পুরুষেরা বিদ্রোহের সময়কালের প্রতীকী মহড়া প্রদর্শন করেন।