আলোচনা সভা শোকর্যালি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগের নিহত নেত্রী আইভি রহমান স্মরণে তাঁর জন্মভূমি কিশোরগঞ্জের ভৈরবে আলোচনা, কাঙালিভোজ ও শোকর্যালি হয়েছে। এই নেত্রীর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার সকালে উপজেলা ছাত্রলীগ এসব কর্মসূচি পালন করে। উপজেলা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মির্জা সুলায়মান, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।