আলোচনার মাধ্যমে নিরপেক্ষ ইসি গঠনে আশাবাদী রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি েমা. আবদুল হামিদ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে একটি দক্ষ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন (ইসি) গঠন করা সম্ভব। গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত ইসি ভবন উদ্বোধনকালে তিনি এই আশা ব্যক্ত করেন।
রাষ্ট্রপতি বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শিগগিরই শেষ হবে। তাই নতুন একটি নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আমি ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে শুরু করেছি। দলগুলোর পক্ষ থেকে নেতারা তাঁদের প্রস্তাব জমা দিচ্ছেন।’ তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দল, প্রার্থী ও তাদের সমর্থকসহ সবার সহযোগিতা জরুরি।’
রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচনী কার্যক্রম চালানো রাজনৈতিক দলের অংশগ্রহণই একটি প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের প্রধান পূর্বশর্ত। এ সময় তিনি সদ্য অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের কথা উল্লেখ করেন। রাষ্ট্রপতি বলেন, সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে এই নির্বাচন দেশের জনগণের মনোযোগ আকর্ষণ করেছে।