আলোচনার মাধ্যমে পুনর্বাসন চায় ২১ পরিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালার যত্নমোহন কার্বারিপাড়া ও শশীমোহন কার্বারিপাড়ার ক্ষতিগ্রস্ত ২১টি পরিবার আলোচনার মাধ্যমে তাদের পুনর্বাসন করার আহ্বান জানিয়েছে। গতকাল শুক্রবার সকালে দীঘিনালা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ২১ পরিবারের পক্ষে কিরণ চাকমা। তিনি বলেন, ২১ পরিবারের ৮৭ জন সদস্য এখন আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবন যাপন করছেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন সদর দপ্তর প্রতিষ্ঠার সময় ২০১৪ সালের ১৪ জুন থেকে ২১টি পরিবার বাস্তুভিটা হারিয়েছে।
সাংবাদ সম্মেলনে তাঁরা বলেন, ‘আমরা চাই আমাদের বিষয়টি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হোক। আমরা চাই সমাধান ও পুনর্বাসন।’