আলোর পাঠশালায় পাখিমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রথম আলো ট্রাস্ট পরিচালিত নিয়ামতপুরের গুড়িহারি-শালবাড়ী আলোর পাঠশালায় বাংলাদেশ বার্ড ক্লাবের উদ্যোগে গত সোমবার পাখিমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গুড়িহারি-শালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ও পাখিবিশেষজ্ঞ ইনাম আল হক, সহসভাপতি তারেক অণু, কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী মামুন হায়দার, শাহকৃষি জাদুঘর ও পাঠাগারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর শাহ, প্রথম আলো রাজশাহী বন্ধুসভার বন্ধু ফারুক হোসেন, মাসুদ রানা প্রমুখ।
ইনাম আল হক বলেন, মানুষের বেঁচে থাকার পেছনে পাখিরও অবদান আছে।’ এ সময় অনুষ্ঠানে সবাই তাঁর সঙ্গে শপথ নেয়, তারা কেউ পাখি মারবে না। অন্যকেও মারতে বাধা দেবে। কাজী মামুন হায়দার বলেন, ‘আলোর পাঠশালা আপনাদের একটা স্বপ্ন। এই স্বপ্নকে সামনে রেখে আপনাদের এগিয়ে যেতে হবে।’