আলেয়াকে পুড়িয়ে মারার চেষ্টাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণী আলেয়াকে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টাকারী খোকন ও তাঁর সহযোগীদের শাস্তির দাবিতে একাধিক রাজনৈতিক সংগঠন গতকাল শনিবার পল্লবীতে মানববন্ধন করেছে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আলেয়ার শারীরিক অবস্থার গতকাল শনিবারও উন্নতি হয়নি। ইউনিটের প্লাস্টিক সার্জন সামন্তলাল সেন জানান, তাঁর অবস্থা এখনো সংকটাপন্ন। গতকাল সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা এই মানববন্ধনে অংশ নেন। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খোকন দুই সহযোগীকে নিয়ে গত বুধবার রাতে মিরপুর ৬ নম্বর সেকশনের ডি-ব্লকের আলেয়ার শরীরে আগুন ধরিয়ে দেন।