প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় গিরি শাঁইশাঁই করে পাশ কেটে যাওয়ার পর হাঁফ ছেড়েছে কক্সবাজারের মানুষ। গিরির প্রভাবে গতকাল শনিবার সারা দিন আকাশ ছিল মেঘলা। আতঙ্কের ধকল সামলে উঠতে স্থানীয় লোকজন ছিল শান্ত। সন্ধ্যা নামতে না নামতেই চারদিক ছেয়ে যায় ঘুটঘুটে আঁধারে। হঠাৎ আঁধার ভেদ করে ঝলকে ওঠে আলো। প্রথমে চমকায় সবাই। তারপর জাগে কৌতূহল। ভালো করে লক্ষ করতেই আনন্দে নেচে ওঠে সবার মন। এ তো ফানুস! একটি-দুটি নয়, অনেক ফানুস উড়ছে। এভাবে প্রতিবছরের মতো গতকালও প্রবারণা পূর্ণিমা উৎসবের রাতে ফানুস ওড়ায় স্থানীয় বৌদ্ধধর্মাবলম্বী ও রাখাইন সম্প্রদায়ের মানুষ। প্রবরণা পূণির্মা উপলক্ষে বরগুনার তালতলী উপজেলার প্রাণ বৌদ্ধবিহারে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তালতলীর ১৩টি রাখাইনপল্লির কয়েক হাজার বাসিন্দা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা অংশ নেয়।