আলোক উৎসবে উজ্জ্বল হাতিরঝিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>‘অনির্বাণ আগামী’ শীর্ষক তিন দিনব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮-র দ্বিতীয় দিনে হাতিরঝিলে অনুষ্ঠিত হলো জমকালো আলোক উৎসব। দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২০ হাজার মেগাওয়াটের মাইলফলক স্পর্শ করায় শুক্রবার রাজধানীর তিনটি পয়েন্টে বর্ণিল আলোক উৎসবের আয়োজন করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। হাতিরঝিলের পুলিশ প্লাজায় শুক্রবার সন্ধ্যা সাতটায় উৎসবের উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এরপরই আতশবাজি ফুটিয়ে শুরু হয় আলোক উৎসব। হাতিরঝিল ছাড়াও সদরঘাট ও বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই উৎসবের আয়োজন করা হয়েছে।



