আলোকচিত্র প্রদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে ফেনীতে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শিত হয়েছে। ফেনী জেলা ছাত্র ইউনিয়ন শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের সময়ের ৬০টি ছবি স্থান পায়। জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক বেলাল হোসেন ও যুগ্ম আহ্বায়ক আহমেদ সিয়াম বলেন, মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু ধারণা দিতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধের গান: ‘বিজয় উৎসবে ঐক্য কর বাংলাদেশ, সাম্প্রদায়িকতা হবে শেষ’ এ স্লোগানে গতকাল ফেনীর সম্মিলিত সাংস্কৃতিক জোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।