আলোকচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় দুই দিনের আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। উপজেলা সদর ভবানীগঞ্জ নিউমার্কেটে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শিরোনামে এই প্রদর্শনী গতকাল শুক্রবার সকালে উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন ইউএনও নাছরিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক মণ্ডল ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি অনিল কুমার সরকার। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ এনামুল হকের উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু-সম্পর্কিত দুই শতাধিক দুর্লভ আলোকচিত্র স্থান পেয়েছে।
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি