প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে তিন দিনব্যাপী এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল পর্যন্ত চলা ওই প্রদর্শনীতে জেলার ১১ তরুণের তোলা ৫০টি আলোকচিত্র প্রদর্শিত হয়। তরুণেরা হলেন আশা ইউনিভার্সিটির তোফায়েল আহমদ, স্টামফোর্ড ইউনিভার্সিটির দ্বীপময় চৌধুরী, দারুল ইহসানের মিজানুর রহমান, অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তাওয়াক্কুল আজিজ, সিলেটের এমসি কলেজের আল আমিন, লিডিং ইউনিভার্সিটির আদনান করিম ও মহিবুর রহমান মাহি এবং কলেজ শিক্ষার্থী আজহান আরাফ, মিঠু আচার্য ও সবুজ দেবনাথ। সুনামগঞ্জ প্রতিনিধি।