আলোকচিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংবলিত আলোকচিত্র ও ভিডিওচিত্রের প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল আটটায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের আয়োজনে তিন দিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়। প্রথম দিন চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এম এ ওয়াদুদ। পরে স্কুল মিলনায়তনে প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভ হয়। চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় ছাড়াও মাতৃপীঠ বালিকা সরকারি উচ্চবিদ্যালয়, গনি মডেল উচ্চবিদ্যালয়, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজ ও চাঁদপুর সরকারি মহিলা কলেজে শনিবার এ প্রদর্শনী হবে।