আলোকচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গতকাল শুক্রবার থেকে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ফরিদপুর ফটোগ্রাফিক সোসাইটির (এফপিএস) উদ্যোগে তাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। ফরিদপুরের একটি পত্রিকার কার্যালয়ে দুপুর সাড়ে ১২টায় এর উদ্বোধন করেন প্রিজমের পরিচালক ফটোগ্রাফি শিক্ষক রফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে এফপিএসের সভাপতি আহসান হাবিব সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির (বিপিএস) সহসভাপতি শুকুর মিয়া, বিপিএসের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ইলিয়াস, শিক্ষক পীযূষ কান্তি সরকার প্রমুখ। প্রদর্শনী বোরবার শেষ হবে। এ প্রদর্শনীতে ২৬ আলোকচিত্রীর ৮৬টি ছবি প্রদর্শন করা হচ্ছে।