প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদারের এভারেস্টে আরোহণ, অভিযাত্রী তারেক অণুর উত্তর মেরু ও তানভীর অপুর আইসল্যান্ডের বিচিত্র ভূ-প্রকৃতির আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাজশাহীতে আজ শুক্রবার থেকে দুই দিনব্যাপী এই প্রদর্শনীর শুরু হচ্ছে। নগরের বড়কুঠি উন্মুক্ত মঞ্চে প্রদর্শনী চলবে। গতকাল বৃহস্পতিবার রাজশাহী সাধারণ গ্রন্থাগারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন নিশাত মজুমদার। এ সময় তারেক অণু, তানভীর অপু ও পর্বতারোহী সাদিয়া চৌধুরী উপস্থিত ছিলেন। এতে বলা হয়, প্রদর্শনীতে তিন অভিযাত্রীর মোট ৪৫টি ছবি স্থান পাচ্ছে। বিকেল চারটা থেকে রাত আটটা এবং কাল শনিবার বেলা এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে।