প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনালেখ্য নিয়ে ‘ইতিহাস কথা কয়’ শিরোনামে ১৫ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের সহযোগিতায় আলোকচিত্র সংগ্রাহক সাহাবুদ্দিন মজুমদার এই প্রদর্শনীর আয়োজন করেন। এর উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শামছুন্নাহার, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল হাই, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই প্রদর্শনী দেখার সুযোগ রয়েছে।