আলোকচিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে গতকাল বুধবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনী উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. আলী আকবর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক সচ্চিদানন্দ দাস চৌধুরী, প্রক্টর অধ্যাপক এ কে এম জাকির হোসেন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক আমিনুর রহমান চৌধুরী প্রমুখ। ৩১ আগস্ট পর্যন্ত এই প্রদর্শনী চলবে। উদ্বোধনের পর উপাচার্য বলেন, এই আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হবে এবং দেশের ইতিহাস সম্পর্কে জানবে।