আলোকচিত্র রিয়েলিটি প্রদর্শনীর আয়োজন করবে প্যানাসনিক
ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী কোম্পানি প্যানাসনিক দেশের প্রথম ফটোগ্রাফি রিয়েলিটি শো লুমিক্স ক্লিক টু ফেইম আয়োজন করতে যাচ্ছে। গত ১৬ মার্চ থেকে চ্যানেল আইতে শুরু হওয়া রিয়েলিটি শোতে অংশ নেওয়ার জন্য ৫ এপ্রিলের মধ্যে .িষঁসরীপষরপশঃড়ভধসব.পড়স ঠিকানা বা ডাকযোগে আলোকচিত্র পাঠানোর জন্য বলা হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, প্রতিযোগিতায় অংশ নেওয়া ১০০ জন নির্বাচিত প্রতিযোগীর ছবি নিয়ে ঢাকায় তিন দিনব্যাপী এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। টেলিভিশন রাউন্ডে অংশ নেওয়া তিন সেরা প্রতিযোগীসহ সাতজন প্রতিযোগীকে যথাক্রমে একটি লুমিক্স-১ ক্যামেরা, নগদ দেড় লাখ টাকা, এক বছরের জন্য লুমিক্সে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ, চিত্র প্রদর্শনীর জন্য দেড় লাখ টাকা আর্থিক সহযোগিতা পাবেন। প্রথম রানারআপের জন্য থাকবে একটি লুমিক্স জিএফ-১ ক্যামেরা, নগদ এক লাখ টাকা, চিত্র প্রদর্শনীর জন্য ৭৫ হাজার টাকা এবং আনন্দ আলো ও সাপ্তাহিকে শিক্ষানবিশ হিসেবে কাজ করা সুযোগ। বিজ্ঞপ্তি।