আলোকচিত্রী আজিজুর রহীমের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোকচিত্রী আজিজুর রহীম পিউ (৫৪) গতকাল সোমবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি রাত পৌনে তিনটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ধানমন্ডির শংকরে নিজ বাসায় মারা যান।
আজিজুর রহীম অবজারভারের আলোকচিত্র সম্পাদক (ফটো এডিটর) ছিলেন। এর আগে তিনি ইত্তেফাক ও সকালের খবরে কাজ করেছেন। এ ছাড়া তিনি আলোকচিত্রবিষয়ক প্রশিক্ষণের প্রতিষ্ঠান পাঠশালার শিক্ষক ছিলেন। তিনি দৃক নিউজের একজন প্রতিষ্ঠাতা সদস্য। বাংলাদেশ ফটোজার্নালিস্ট ফোরামের সভাপতি ছিলেন তিনি।
এই আলোকচিত্রীকে রংপুরে দাফন করা হবে।