আলোকচিত্রী জিয়া ইসলামের জন্য রক্ত প্রয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর আলোকচিত্রী জিয়া ইসলাম আজ রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, জিয়া ইসলামের জন্য জরুরি ভিত্তিতে ‘ও পজিটিভ’ রক্ত প্রয়োজন।
অনুগ্রহ করে যোগাযোগ করুন: ০১৭১৩৪২৪৩০৪ ও ০১৭১৩৪২৪৩১২ নম্বরে।
আজ রাত সাড়ে ১১টার দিকে জিয়া ইসলাম রাজধানীর পান্থপথ ক্রসিং থেকে মোটরসাইকেলে করে কারওয়ান বাজারের দিকে যাচ্ছিলেন। বসুন্ধরা সিটির সামনে পৌঁছার পর একটি প্রাইভেট কার তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। তিনি পড়ে যান। সেখানে উপস্থিত অন্য গণমাধ্যমের কর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি মাথা ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।