প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটোগ্রাফি গ্রুপ আয়না বাংলার দ্বিতীয় আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ‘আলোকচিত্রে মুক্তি’ শিরোনামে ২৮-৩০ মার্চ তিন দিনের আলোকচিত্র প্রদর্শনী চলছে নোয়াখালীর বিআরডিবি মিলনায়তনে। গতকাল শনিবার দুপুর ১২টায় প্রদর্শনীর উদ্বোধন করেন পুলিশ সুপার ইলিয়াস শরীফ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, শিক্ষাবিদ অধ্যক্ষ কাজী মুহাম্মদ রফিক উল্যা, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, সাধারণ সম্পাদক রুদ্র মাসুদ, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, আলোকচিত্রী জিয়া উদ্দিন। আলোকচিত্র প্রদর্শনীতে দেশের ৭১ জন আলোকচিত্রীর প্রকৃতি, ঐতিহ্য, স্বাধীনতা, গতি, মুক্তি, অধিকারসহ বিভিন্ন বিষয়ে ৭১টি বাছাইকৃত আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। নোয়াখালী অফিস|