আলোকিত হলো আনোয়ারার ভরাচর গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে আলোকিত হলো চট্টগ্রামের আনোয়ারার বরুমচড়া ইউনিয়নের ভরাচর গ্রাম। উপজেলার ৮১ গ্রামের মধ্যে এই গ্রামটিই বিদ্যুৎহীন ছিল। গতকাল শনিবার সন্ধ্যায় এ গ্রামে বিদ্যুতের আওতায় এসেছে। গতকাল সন্ধ্যায় এ গ্রামের ২৭০টি ঘরে একসঙ্গে বাতি জ্বালানো হয়।
বিদ্যুতায়ন উপলক্ষে গ্রামের পাশের কানুমাঝিরহাটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী, পল্লী বিদ্যুতের ডিজিএম ইব্রাহীম খলিল, আওয়ামী লীগের নেতা শাহাদত হোসেন চৌধুরী ও ইউপি সদস্য জান্নাতুল ফেরদৌস।