প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তড়েয়া ইউনিয়নের বোধগাঁও গ্রামে বিদ্যুৎ-সরবরাহের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান এ কার্যক্রমের উদ্বোধন করেন। বোধগাঁও দাখিল মাদ্রাসা মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুদরত-ই খুদা। অনুষ্ঠানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পঞ্চগড় অঞ্চলের উপমহাব-্যবস্থাপক মোহাম্মদ ইউনুছ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তৌহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। গ্রামের ২৬৬টি বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে।