আলোচক শিশুরা শ্রোতা অতিথিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, শিশুদের বক্তৃতা প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদ্যাপন করা হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ছিলেন দর্শক-শ্রোতার ভূমিকায়। শিশুরাই ছিল আলোচক।বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য থেকে ২৫ জন শিক্ষার্থীর একটি করে মোট ১০টি দল গঠন করা হয়।