আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ময়মনসিংহ সাহিত্য সংসদের নিয়মিত পাঠচক্র ‘বীক্ষণ’-এর ১৫৯৪ তম আসরে ‘সাহিত্যে পর্যটন, পর্যটনে সাহিত্য’ শীর্ষক আলোচনা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের পাশে অবস্থিত ময়মনসিংহ সাহিত্য সংসদের খোলামঞ্চে এ আলোচনা সভা হয়। আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের পর্যটন ক্ষেত্রগুলোর প্রচার বাইরের বিশ্বে যথাযথভাবে করতে পারলে এই শিল্প বিকাশ লাভ করবে। সরকার ও গণমাধ্যমের পাশাপাশি দেশের কবি-লেখকেরা তাঁদের লেখার মাধ্যমে বাংলাদেশের পর্যটন এলাকাগুলোকে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে পারেন। মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন ধ্রুবজ্যোতি ঘোষ, সালিম হাসান, মাকসুদ মাসুম। সভা সঞ্চালনা করেন সজল কোয়াশীর। পাঠচক্রে ময়মনসিংহের প্রবীণ ও নবীন কবি-লেখকেরা উপস্থিত ছিলেন।