আলোচনা করে সমাবেশের সিদ্ধান্ত নেবে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগ
আওয়ামী লীগ

২৫ অক্টোবর ডাকা সমাবেশ হবে কি না, সে বিষয়ে দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘আওয়ামী লীগ সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু সম্মিলিতভাবে আলোচনা করে সমাবেশ ডাকা হয়েছিল, তাই দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে সমাবেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে ১০ অক্টোবর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক বর্ধিত সভায় ২৫ অক্টোবর সমাবেশ করার সিদ্ধান্ত নেয় ঢাকা মহানগর আওয়ামী লীগ।