আলোচনা শেষে বক্তব্য তুলে ধরা হবে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আলোচনা চলছে। আলোচনা এখনো শেষ হয়নি। যিনি (অস্কার ফার্নান্দেজ তারানকো) এসেছেন, আলোচনা শেষে কী দাঁড়াচ্ছে, সে বক্তব্য তিনি তুলে ধরবেন। আমরা আমাদের বক্তব্য তুলে ধরব।’

আজ সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন থেকে বেরিয়ে এসে মির্জা ফখরুল সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে নিজ বাসভবনে দ্বিতীয় দফায় বৈঠক করেন খালেদা জিয়া। বৈঠকের পর দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে আরেকটি বৈঠক করেন তিনি। সেখান থেকে বেরিয়ে এসে মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপির নেতাদের আত্মগোপনে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল কোনো উত্তর না দিয়ে তা এড়িয়ে যান।