আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় উপজেলা সভাকক্ষে উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি) উপজেলা পরিষদের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজালবিরোধী আলোচনা সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলমের সভাপতিত্বে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা গভর্ন্যান্স প্রজেক্ট কর্মকর্তা মনির হোসেন মজুমদার, নিকলী মুক্তিযোদ্ধা কমান্ডার ছিদ্দিক মিয়া, মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ কারার মাহমুদা পারভিন, মহিলা ভাইস চেয়ারম্যান রওশনা আক্তার, ওসি এ কে এম মাহবুব আলম প্রমুখ।