আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের হামলায় নিহত ছাত্র ইউনিয়নের কর্মী তপনের মৃত্যুবার্ষিকীর দিনটিকে ‘সাম্প্রদায়িকতাবিরোধী শহীদ তপন দিবস’ হিসেবে পালন করেছে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখা। এ উপলক্ষে গতকাল বিকেলে ক্যাম্পাসের তপন চত্বরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখা আলোচনা সভার আয়োজন করে। বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিহাব ইশতিয়াকের পরিচালনায় ও সভাপতি আয়াতুল্লাহ খোমেনীর সভাপতিত্বে এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জিনাতুল ইসলাম। বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি খাদেমুল বাশার, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদীন প্রমুখ। ১৯৯৩ সালের ৭ ফেব্রুয়ারি নিহত হন ছাত্র ইউনিয়নের কর্মী তপন।