আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে গতকাল বুধবার সকাল ১০টায় প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ‘সমতাভিত্তিক, ন্যায্য ও দরিদ্রবান্ধব উন্নয়নই হোক আসন্ন বাজেট ও পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল প্রতিপাদ্য’—এ স্লোগান সামনে রেখে এ সভার আয়োজন করা হয়। সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) রাজবাড়ী এর আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন নাহার চৌধুরী।